Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য সড়ক অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি করলো আমজনতা, ঠিকেদারকে নোটিশ দিয়ে নিয়ম রক্ষা করল ইঞ্জিনিয়ার

সড়ক অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি করলো আমজনতা, ঠিকেদারকে নোটিশ দিয়ে নিয়ম রক্ষা করল ইঞ্জিনিয়ার

সড়ক অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি করলো আমজনতা, ঠিকেদারকে নোটিশ দিয়ে নিয়ম রক্ষা করল ইঞ্জিনিয়ার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন : সুশাসন জামানায় শাসকদলের মন্ত্রী বিধায়ক বুক ঠুকে দাবি করেন সময়ের কাজ সময়ে হচ্ছে। বিগত আমলের মত বছরের পর বছর কাজ করে থাকছে না। কিন্তু, জনগণের কাছে সব জামানায় যেন মনে হচ্ছে এক। তিন বছর ধরে ঠিকাদারের তালবাহানায় রাস্তার কাজ আর সম্পূর্ণ হচ্ছে না। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সোমবার সুধারাম পাড়ার লোকজন আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে। জানা যায়, পূর্ত দপ্তরের উদাসীনতার কারণে  দীর্ঘ তিন বছর যাবৎ এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হচ্ছে।

 আমবাসা মহকুমাধীন সুধারাম পাড়ার রাস্তাটি মেরামত না করায় এলাকার প্রায় দুই শতাধিক পরিবার সমস্যায় দিন কাটাতে হচ্ছে। অভিযোগ সুধারাম পাড়ার রাস্তাটি দীর্ঘ তিন বছর ধরে মেরামত করা হচ্ছে না, যার ফলে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করতে পারছে না এলাকার লোকজন। পূর্ত দপ্তরের আধিকারিক, বাস্তুকার শুধুমাত্র পরিদর্শন করেই দ্বায়িত্ব শেষ কাজের কাজ কিছুই হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে সোমবার সুধারাম পাড়ার লোকজন আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

তাদের বক্তব্য দীর্ঘ তিন বছর ধরে ঠিকেদার তাল বাহানা করে চলেছে কাজ করছেনা এরফলে এলাকার রাস্তা দিয়ে চলাফেরা করতে সমস্যায় পড়তে হচ্ছে, একটি গাড়ি যাতায়াত করতে পারে না। তাদের অভিযোগ সরকারের বিরুদ্ধে নয় দপ্তর আর ঠিকেদারের বিরুদ্ধে। এদিকে এই অবরোধের খবর পেয়ে প্রায় তিন ঘন্টা পর পূর্ত দপ্তরের বাস্তুকার অবরোধ স্থলে যান এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রাক্তন বিধায়ক তথা বিএসসি এর চ্যায়ারমেন পরিমল দেব্বর্মা, তিনি সবার সঙ্গে কথা বলেন এবং বাস্তুকার কে নির্দেশ দেন যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের কাজ শেষ করার জন্য। এদিকে পূর্ত দপ্তরের বাস্তুকার জানান কাজ বিলম্ব হ‌ওয়ার কারণে জনৈক ঠিকেদার কে শোকজ করা হয়। পরিমল দেব্বর্মা এবং বাস্তুকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে যাতে যাতায়াত করা যায় তার ব্যবস্থা করা হবে এবং দ্রুত রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হবে এই আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করা হয়। এই অবরোধের কারণে রাস্তার দুই পাশে আটকে পরে প্রচুর যানবাহন। তবে আজকের অবরোধ শুধুমাত্র সুধারাম পাড়া এলাকায় নয় ভাতখাউড়ি আর লালমাটি এলাকার রাস্তা অবরোধ করা হয় দাবি একটাই সুধারাম পাড়ার রাস্তাটি দ্রুত সংস্কার করতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha