Friday, August 7, 2026
বাড়ি রাজ্য পরীক্ষায় বসতে না পেরে পরীক্ষার্থীদের বিক্ষোভ

পরীক্ষায় বসতে না পেরে পরীক্ষার্থীদের বিক্ষোভ

পরীক্ষায় বসতে না পেরে পরীক্ষার্থীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মে :  এস এস সি - র জিডি পদে নিয়োগের পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন বহু বেকার যুবক-যুবতী। সোমবার খয়েরপুর পল্লী মঙ্গল স্কুল সংলগ্ন ফ্রন্ট ইয়ার এডুকেশন সেন্টারে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। দীর্ঘ সময় অপেক্ষার পর সেন্টার কর্তৃপক্ষ জানিয়ে দেন পরীক্ষায় বসতে পারবে না। কেন পরীক্ষা দেওয়া যাবে না তার স্পষ্ট কোন জবাব মেলেনি। দূর দূরান্ত থেকে আসা বেকাররা জানতে চান আবার কবে পরীক্ষা নেওয়া হবে ?

কিন্তু সেই প্রশ্নের ও সঠিক জবাব মেলেনি বলে অভিযোগ। এখন বেকাররা বুঝতে পারছেন না কোথায় যাবেন, কি করবেন ? অনেকেই সোমবারের পরীক্ষার জন্য রবিবার আগরতলায় চলে এসেছিলেন। কারণ তাদের বাড়ি দূরে। রাত্রি যাপন করে পরীক্ষা সেন্টারে গিয়েও তাদের  পরীক্ষায় বসতে না পেরে বাড়ি ফিরতে হয়েছে। পরীক্ষায় বসতে না পেরে এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, কি কারনে তারা পরীক্ষায় বসতে পারবে না সে বিষয় নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা নির্দিষ্টভাবে কোন কিছুই বলতে পারছে না। আবার মাঝে মধ্যে একবার বলেছে সারা ভারতবর্ষে নাকি আজকে সার্ভে ডাউন। কিন্তু অন্যান্য পরীক্ষা সেন্টারে যথারীতি পরীক্ষা চলছে।

 আজকে যদি পরীক্ষা না হয় তাহলে কবে পরীক্ষা হবে সে বিষয়েও বোর্ড কর্তৃপক্ষ তাদের সুনির্দিষ্ট ভাবে কোন কিছুই বলছে না। তারা চাইছে অবিলম্বে তাদের যেন পরীক্ষার পরবর্তী দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha