বাড়িরাজ্যজাঁদরেল নেতার ছেলেপুলেদের হাতে আক্রান্ত মাতৃ শক্তি, বিচার না পেলে মুখ্যমন্ত্রীর কাছে...

জাঁদরেল নেতার ছেলেপুলেদের হাতে আক্রান্ত মাতৃ শক্তি, বিচার না পেলে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার হুশিয়ারি দিলেন মহিলারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : সুশাসন জামানায় শাসক দলের নেতার ছেলেপুলেরা মারধর করলো গণহারে মহিলাদের। এই সুশাসন রাজধানীর ভট্টপুকুর এলাকায়। যারা এলাকার মাতৃ শক্তির ওপর আঘাত এনেছে তারা শাসক দলের জাঁদরেল নেতা অসীম ভট্টাচার্যের বাহিনী বলে পরিচিত এলাকায়। আবার তারা সকলে ভট্টপুকুর স্থিত শুকতারা সংঘ ক্লাবের সদস্য। ঘটনার সূত্রপাত মনসা পূজার দিন।

পূজার দিন এলাকার এক যুবককের সঙ্গে বাইক দাঁড় করানো বিষয় নিয়ে বাক বিতণ্ডা শুরু হয় তাদের। ঝামেলা দেখে এগিয়ে যায় এলাকার এক যুবক। উত্তেজিত যুবকদের কাছে সেই যুবক জানতে চায় কি হয়েছে? তারপর সেই যুবককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর প্রতিবাদ করায় শুকতারা সংঘ ক্লাব থেকে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক মদমত্ত অবস্থায় এসে সেই যুবকের উপর হামলা চালায় বলে অভিযোগ। তখন ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন তার মা, বৌদি সহ এলাকার মহিলারা। তখন শাসক দলের নেতার দুর্বৃত্ত বাহিনী এলাকার মহিলাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। শুধু তাই নয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে মহিলাদের কাপড় ছিঁড়ে ফেলে।

এবং যাওয়ার সময় বলে যায় তারা অসীম ভট্টাচার্যের ছেলে। এলাকার মহিলারা সাথে সাথেই বিষয়টি অরুন্ধতী নগর থানার পুলিশকে জানায়। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশের কাছ থেকে গত দুদিনের কোন রকম পদক্ষেপ লক্ষ্য করেনি এলাকার মহিলারা। বিষয়টি নিয়ে মঙ্গলবার সরব হয়েছে এলাকার সমস্ত মহিলা। তারা জানান, মামলা করার পরেও পুলিশ কোনরকম সদর্থক ভূমিকা নেননি।

বরং অভিযুক্তরা পাল্টা মামলা করেছে থানায়। এলাকার মহিলারা নিরুপায় হয়ে জানান পুলিশ যদি অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে তাহলে তারা মুখ্যমন্ত্রী কাছে যেতে বাধ্য হবে। আরো অভিযোগ এলাকায় শুকতারা ক্লাবের ছেলেরা উচ্ছৃংখলভাবে বিভিন্ন সময়ে এ ধরনের পরিবেশ সৃষ্টি করে। কান পাতলে শোনা যায়, এলাকায় জমির দালাল থেকে শুরু করে নেশার মাফিয়া অলি গলিতে ভরে গেছে। দিনের পর দিন ক্লাবের বিল্ডিং আকাশ ছুঁয়ে যাচ্ছে। অসামাজিক কার্যকলাপে জড়িয়ে রাতারাতি লক্ষ, লক্ষ, কোটি, কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে বহু পরিবার। পুলিশ প্রশাসনকে হাতের মুঠোয় রেখে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে যুবকরা। কিন্তু নজর এড়িয়ে চলেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকার নেতা। কারণ কেউ পাচ্ছে মাসোয়ারা, আর কারোর ব্যাংক ব্যালেন্স হচ্ছে পাহাড় সমান। তাই মুখ বুজে ছেলেদের কায়দা করে কাজে লাগাচ্ছেন এলাকার তথাকথিত নেতা বাবু। এমনটাই গুঞ্জন এলাকার মহিলাদের মুখেমুখে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য