Monday, August 10, 2026
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : গত ২৬ এপ্রিল সুপ্রীম কোর্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিত করণ, চাকুরীর বয়স বাড়িয়ে ৬৫ বছর করা এবং গ্র্যাচুয়িটি প্রদানের নির্দেশ দেওয়া হয়। তিন মাসের মধ্যে এই নির্দেশ কার্যকরী করার জন্য রায় দেয় সুপ্রীম কোর্ট।

 এই তিন দফা দাবি নিয়ে মঙ্গলবার বটতলা বাঁশ বাজার এলাকা থেকে মিছিল করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা । মিছিলে শেষে ডেপুটেশন প্রদান করা হয় সি ডি পি ও- র নিকট। অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য সরকারী নির্দেশিকা মেনে তারা কাজ করে যাচ্ছেন। অথচ তাদের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না। তাই সুপ্রিম কোর্ট প্রদত্ত রায় কার্যকর করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষে নেত্রী অরুন্ধতী দাস ধর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha