Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য চুরি করতে এসে আটক চোর

চুরি করতে এসে আটক চোর

চুরি করতে এসে আটক চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : এ.সি -র তামার তার চুরি করতে এসে হাতেনাতে আটক চোর। ঘটনা আই জি এম হাসপাতালে। জানা যায়, আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা প্রত্যক্ষ করে এক ব্যক্তি হাসপাতালের এসি মেসিনের তামার তার কেটে নিয়ে যাচ্ছে।

সাথে সাথে হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা পিছু ধাওয়া করে ঐ ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বেশকিছু তামার তার। পরবর্তী সময় ধৃত ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালের এক বেসরকারি নিরাপত্তারক্ষী জানায় ধৃত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। জানা যায় ধৃত ব্যক্তির নাম সামসুর আলি। তার বাড়ি উদায়পুর। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha