স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট :মঙ্গলবার রাতে রাজধানীর বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে থাবা বসায় চোরের দল। বিদ্যালয়ের কম্পিউটারের কক্ষে তালা ভেঙ্গে কম্পিউটার, ইউপিএস সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করার জন্য গুছিয়ে নেয় চোরের দল। তখন রামনগর পুলিশ ফাঁড়ি থেকে পেট্রলিং এ বের হয়ে বিষয়টি আঁচ করতে পারে পুলিশ।
তারপর বিদ্যালয়ে হানা দেয় পুলিশ। পুলিশ অসার টের পেয়ে চোরেরা পালিয়ে যায় বিদ্যালয় থেকে। এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে যায়। বুধবার সকালে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ধারণা করছেন নেশা কারবারিরা এই ঘটনা সংঘটিত করতে চেয়েছিল। এর আগেও বিদ্যালয়ে ৭ থেকে ৮ বার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় আবারও চাঞ্চল্য শুরু হয়েছে। পুলিশ চোর ধরতে তদন্তে নেমেছে।

