স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট :১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আসাম রাইফেল ময়দানে। সেখানে প্রদর্শন করা হবে কুচ কাওয়াজ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বুধবার আসাম রাইফেল ময়দানে কুচ কাওয়াজ প্রদর্শনের চূড়ান্ত মহড়া হওয়ার কথা থাকলেও এইদিন বৃষ্টির জন্য সবকিছু ভেস্তে যায়। তবে বৃষ্টির মাঝেও চলে কুচ কাওয়াজ প্রদর্শনের প্রস্তুতি।
এইদিন কুচ কাওয়ার প্রদর্শনের প্রস্তুতি খতিয়ে দেখলে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। সাথে ছিলেন রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিকরা। এই বছর মোট ১৬ টি প্লাটুন স্বাধীনতা দিবসের কুচ কাওয়াজে অংশগ্রহণ করবে। এইদিন প্রস্তুতি খতিয়ে দেখার পর রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ বললেন স্বাধীনতা দিবসের প্রস্তুতি ভালই হয়েছে। ১৫ আগস্ট আসাম রাইফেল মাঠে ভাল কুচ কাওয়াজ প্রদর্শন করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

