Friday, February 6, 2026
বাড়িরাজ্যবিদ্যুৎহীন মহকুমা শাসক কার্যালয়, দুর্ভোগ পোহাতে হলো সাধারণ মানুষকে

বিদ্যুৎহীন মহকুমা শাসক কার্যালয়, দুর্ভোগ পোহাতে হলো সাধারণ মানুষকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট :বুধবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে দীর্ঘসময় ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকায় লোকজনের বিভিন্ন পরিষেবা থেকে এসে বঞ্চিত হতে হয়। পরে বাড়ি ফিরে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। অথচ মহকুমা শাসকের কক্ষে চলছে পাখা, জ্বলছে লাইট।

তাই এই আরামের চেয়ার ছেড়ে মহকুমা শাসকের কার্যালয়ে অন্যান্য কক্ষে কি হচ্ছে তা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। একদিকে লোকজনেরা পরিষেবা পাচ্ছেননা অপরদিকে অফিসের কর্মী চেয়ারের উপর পা উঠিয়ে খৈনি খাঁওয়াতে ব্যাস্ত এমনটাই দেখা গেলো বুধবার। রাজ্য সরকার যেখানে চাইছে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে, সেই জায়গায় অফিস কক্ষের চেয়ারে বসে লোকজনদের পরিষেবা না দিয়ে খৈনির আমেজে মজানিতে দেখা গেলো এক কর্মীকে।

এই ধরনের চিত্র লক্ষ্য করার পর মহকুমা শাসক মনোজ কুমার সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারন লোকজনেরা।  সাধারণ মানুষ একদিকে গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রয়েছে, অপরদিকে কর্মীদের এইধরনের আচরন দেখে সকলেই মর্মাহত হয়েছে। মহকুমা শাসকের কার্যালয়ে একটি জেনারেটার থাকলেও তেল বাঁচানোর জন্য এই জেনারেটার চালু করা হয় না বলে অভিযোগ উঠে আসছে।  যদি সঠিক সময়ে জেনারেটার চালু করে আধার সহ গুরুত্বপূর্ন দপ্তর গুলির কাজ চালু রাখা যেতো তাহলে লোকজনেরা অসুবিধার সন্মুখিন হতো না।  এখন দেখার বিষয় লোকজনের সঠিক পরিষেবা প্রদানে ও অফিসে থাকা এই ধরনের কর্মীদের বিরুদ্ধে মহকুমা শাসক কি প্রকারের পদক্ষেপ গ্রহন করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য