Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য বাড়িঘর ও দোকানপাটে দুঃসাহসিক চুরি

বাড়িঘর ও দোকানপাটে দুঃসাহসিক চুরি

বাড়িঘর ও দোকানপাটে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট : মঙ্গলবার রাতে নতুন বাজার থানাধীন অরবিন্দ কলোনি এবং মদনমোহন আশ্রম এলাকায় একাধিক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল অরবিন্দ কলোনি স্থিত নতুন বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে কল্পনা সাহার বাড়িতে থাবা বসায়। বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।

 অপর ঘটনাটি সংঘটিত হয়েছে থানার নাকের ডগায় মদন মোহন আশ্রম এলাকায়। চোরেরা হানা দেয় একটি বাড়িতে এবং দোকানে। বাড়ির মালিক মামন মিয়ার পরিবারের লোকজন অন্য ঘরে ঘুমানোর সুযোগ নিয়ে চোরেরা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের জানালা খোলা। এবং জানালার ছিটকেরি ভাঙ্গা। পরিবারের দাবি স্বর্ণালংকারের সাথে প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরেরা। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। দুটি ঘটনার খবর পেয়ে সময় মত পুলিশ ছুটে গেছেন। পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। নাইট পেট্রোলিং -এর উপর গুরুত্ব দেওয়ার পরেও পুলিশের চোখে কিভাবে ধুলো দিয়ে নতুন বাজার থানা এলাকায় চোরের ঘটনা বাড়ছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এক পুলিশ কর্মী। দুটি চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha