Monday, August 24, 2026
বাড়ি রাজ্য ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে করলেন মেয়র

ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে করলেন মেয়র

ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : মঙ্গলবার উজান অভয়নগর থেকে জিবি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুপাশের ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সুবিধা ও অসুবিধা খতিয়ে দেখেন।

 তারপর তিনি বলেন, উজান অভয়নগর থেকে জিবি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুপাশে দিন নির্মাণ করা হচ্ছে। স্মার্ট সিটি কর্তৃপক্ষ এই ড্রেন নির্মাণের কাজ করছে। আজকে পরিদর্শনে এসে দেখা গেছে অত্যন্ত সঠিক ভাবে কাজ চলছে। গুণগত মানের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মেয়র আশাবাদী দুর্গাপূজার আগে রাস্তায় দু'পাশের ড্রেন নির্মাণ না হলেও এক পাশে ড্রেন নির্মাণ হয়ে যাবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha