Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য চরম অব্যবস্থা আগরতলা পুর নিগমের ৪৮ নং ওয়ার্ডে

চরম অব্যবস্থা আগরতলা পুর নিগমের ৪৮ নং ওয়ার্ডে

চরম অব্যবস্থা আগরতলা পুর নিগমের ৪৮ নং ওয়ার্ডে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : কঙ্কালসার এই চিত্র ফুটে উঠল আগরতলা পুর নিগমের ৪৮ নং ওয়ার্ডে হাপানিয়া পার্কিং এলাকায়। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠে সেখানে একটি ভাঙ্গা ডাস্টবিন রাখা রয়েছে। আবর্জনায় ডাস্টবিন পরিপূর্ণ। ডাস্টবিনে নেই কোন খালি জায়গা।

ফলে ডাস্টবিনের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। আর সেই আবর্জনা থেকে চারপাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। নেই পুর নিগমের কোন হেলদোল। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন নিগমের ৪৮ নং ওয়ার্ডের কর্পোরেটর সবিতা কর। এলাকার এক বাসিন্দা জানান তিনি নিজের পকেটের টাকা খরচ করে একবার সকল আবর্জনা পরিষ্কার করেছেন। কারন নোংরা আবর্জনার দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা দায়। ভাঙ্গা একটি ডাস্টবিন সেখানে দেওয়া হলেও, নিয়মিত সেই ডাস্টবিন পরিষ্কার করা হয় না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha