Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য সারা দেশের সাথে রাজ্যেও আইনজীবীদের মিছিল

সারা দেশের সাথে রাজ্যেও আইনজীবীদের মিছিল

সারা দেশের সাথে রাজ্যেও আইনজীবীদের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের প্রচারের অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলায় এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন  আদালতে কর্মরত বিচারকরা। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই র‍্যালির আয়োজন।

যা আগরতলা আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । র‍্যালিতে পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারক শুভাশিস শর্মা রায়, পারিবারিক আদালতের বিচারক হৃষীকেশ চক্রবর্তী , রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী ,  সিজেএম সৈকত দাস ছাড়াও অন্যান্য বিচারকরা অংশ নেন। এছাড়াও আইনজীবী, আদালত কর্মী ,অধিকার মিত্ররা র‍্যালিতে হাঁটেন। উল্লেখ্য, দেশব্যাপী গত ১ জুলাই থেকে শুরু হয় এই কর্মসূচি। যা চলবে আগামী ৩০  সেপ্টেম্বর পর্যন্ত।  রাজ্যে এই অভিযানে প্রায় ১ হাজার মামলা নিষ্পত্তির জন্য মিডিয়েশন কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে। হাইকোর্ট ছাড়াও রাজ্যের সবকটি জেলায় একটি করে মিডিয়েশন সেন্টারে এই প্রক্রিয়া চলছে বলে জানান রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha