বাড়িরাজ্যমহিলাদের আত্মনির্ভর করার প্রচেষ্টা মহিলা কমিশনের

মহিলাদের আত্মনির্ভর করার প্রচেষ্টা মহিলা কমিশনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : রাজধানীর মেলারমাঠ স্থিত ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে মহিলা সুবিধাভোগীদের সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা।

 এক সাক্ষাৎকারে তিনি জানান মহিলা কমিশনের উদ্যোগে ১২০ জন মহিলা সুবিধাভোগীর সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল মহিলারা যেন স্বাবলম্বী হতে পারে। সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১৮ আগস্ট প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য