বাড়িরাজ্যহাসপাতাল থেকে বাইক চুরি

হাসপাতাল থেকে বাইক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ আগস্ট : মধুপুর হাসপাতালে ভিতরের একটি শেড থেকে বাইক চুরি। হাসপাতাল চত্বরে রয়েছে সিসি ক্যামেরা, তার পাশাপাশি রয়েছে রাত্রিকালীন প্রহরাদার। তারপরেও এক যুবকের বাইক চুরিকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যায় মধুপুর হাসপাতাল সংলগ্ন এলাকার টিংকু দাস তার বাইক নিয়ে বাড়ির পাশে হাসপাতালের শেডের মধ্যে বাইকটি রেখে আগরতলা এসেছিল।

 কিন্তু সেই শেডের মধ্যে লোহার গ্রিল থাকার পরেও চোরের দল সেখান থেকে বাইকটির লক ভেঙ্গে চম্পট দিয়েছে। এদিকে অনেক খোঁজাখুঁজি করেও টিংকু দাস বাইকটি পায় নি। অবশেষে মধুপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। বাইকের নম্বর TR 07 H 8905।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য