Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসমাজপতিদের মতো প্রধানদের সম্মান দেওয়ার জন্য পরিকল্পনা রয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

সমাজপতিদের মতো প্রধানদের সম্মান দেওয়ার জন্য পরিকল্পনা রয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ আগস্ট : আগরতলা প্রজ্ঞা ভবনে সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শনিবার। এটি ৮২ কোটি টাকার কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের অন্তিম ব্যক্তিদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়।

 রাজ্যে মোট ১ লাখ ৮ হাজার এস এস জি গ্রুপ রয়েছে। টি আর এল এম -এর অন্তর্ভুক্ত চার লক্ষ ৮৪ হাজার মহিলা ৫৩ হাজার ৯৫১ টি স্বসহায়ক দলের সাথে যুক্ত। কিন্তু বিভিন্ন কারণে জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য সুযোগ নিতে পারে না অনেকে। তাদের জন্যই এই কর্মসূচির সূচনা বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আর বলেন রাজ্যের ১৬ টি ব্লক অর্থাৎ গঙ্গানগর, রহস্যাবাড়ি, আমবাসা, সালেমা, দুর্গা চৌমুহনি, মনু, ছাওমনু, দশদা, তুলাশিখর, করবুক, অম্পি, শিলাছড়ি, গঙ্গানগর এবং রুপায়ছড়ি ব্লকের প্রায় দশ হাজার পরিবারের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী নবদশা অভিযানে সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরায় জাতি জনজাতির মেলবন্ধন রয়েছে। সম্প্রতি সমাজপতিদের সাম্মানিক ভাতা বৃদ্ধি করে ৫ হাজার টাকা করা হয়েছে। সরকারের পরিকল্পনা রয়েছে যেসব জায়গায় সমাজপতি রাখার নিয়ম নেই, সেসব জায়গায় যারা প্রধান রয়েছে তাদের সম্মান প্রদান করার। এর জন্য জেলা শাসকদের এবং একজন মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে সেসব প্রধানের নাম তালিকাভূক্ত করার জন্য। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য