Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য সন্দেহজনকভাবে আটক বাংলাদেশি মহিলা

সন্দেহজনকভাবে আটক বাংলাদেশি মহিলা

সন্দেহজনকভাবে আটক বাংলাদেশি মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : বিলোনিয়া আমজাদ নগরের বাসিন্দা ডলি আক্তারের বাড়ি থেকে পুলিশ সন্দেহজনকভাবে বাংলাদেশি এক মহিলা আটক করেছে। সেই মহিলার নাম শিমুল আক্তার। মহিলার সাথে জড়িত রয়েছে আমজাদ নগরের সুমন মিয়া। শিমুল আক্তারের কাছ থেকে অপর জড়িত সুমন মিয়ার নাম জানতে পারে পুলিশ। যদিও এই মহিলার কাছে সমস্ত রকমের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথি পত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও উদ্ধার করা হয়েছে বাংলাদেশের গ্রামীন সিম।

ধৃত মহিলা জানায় তার বাড়ি পশ্চিমবঙ্গের বনগাও। যদিও মহিলার নথিপত্রে ঠিকানা রয়েছে দিল্লি এবং চন্ডিগড়ের। সে নিজের গ্রামের নামও জানেনা সে। ভারতীয় টাকায় কার ছবি সেটাও জানেন না , সে জানায় ভারতীয় টাকা ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে। কিন্তু তারপরও সে মুখে কুলু পেতে বসে থাকে। মহিলা পুলিশকে জানায় পশ্চিমবঙ্গ ছেড়ে এসে বিলোনিয়াতে হার্টের ডাক্তার দেখাতে এসেছে। কথাবার্তা থেকেও অসংলগ্নতা এমন ভাবে ধরা পড়েছে। যা সন্দেহের দানা বাঁধছে। আটক মহিলা বাংলাদেশি বলে মনে করছে পুলিশ। এখন দেখার বিষয় পুলিশের জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। যদি সত্যি কোন প্রাচার চক্র জড়িত থাকে, তাহলে পুলিশ কতটা সক্রিয় ভূমিকা পালন করতে পারে, সেটা এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha