স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ নভেম্বর : আগরতলা পুর নিগম, বিলোনিয়া
পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, মেলাঘর পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ এবং খোয়াই পুর
পরিষদের ভোট বাতিল করা পুনরায় নির্বাচন করার জন্য রাজ্য নির্বাচন দপ্তরের কাছে দাবি
করল বামফ্রন্ট ও সিপিআইএম। পরে শুক্রবার সন্ধ্যায় সিপিআইএম কার্যালয়ে বামফ্রন্ট আয়োজিত
সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, পুর ও নগর নির্বাচনের দিনক্ষণ
ঘোষণার পর থেকে যা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোন ভোটারের পক্ষে ভোট কেন্দ্রে আসা ও
আসার ইচ্ছা থাকা কঠিন। তার পরেও রাজ্যের ভোটাররা ভোট দানের জন্য বাড়ি থেকে বের হয়েছেন।
ভোটের দিন এবং ভোটের আগেরদিন অসংখ্য সাধারণ মানুষ
মার খেয়েছে। শুধুমাত্র বিরোধী দলের কর্মী সমর্থকরা মার খায় নি। সাংবাদিক সম্মেলনে তিনি
আরও বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার মতো আর কোন ভালো অভিনেতা রাজ্য রাজনীতিতে দেখা
যায় নি। তিনি গোটা পুলিশ বাহিনীর ও প্রশাসনকে জড় পদার্থে পরিণত করে রেখেছেন। মুখ্যমন্ত্রী
সকলের সামনে ভালো মানুষের অভিনয় করলেও গোপনে তিনি গণতন্ত্র হত্যা করার নীল নকশা তৈরি
করেছেন। ভারতের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় বিজেপি। তারা সংবিধানকে মান্যতা দেয়
না। এইটা তাদের দুর্বলতা এবং দেউলিয়াপনা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত
ছিলেন বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান