Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য ৫২ বছরে মাধ্যমিক পাশ করলেন শিলা রানী দাস

৫২ বছরে মাধ্যমিক পাশ করলেন শিলা রানী দাস

৫২ বছরে মাধ্যমিক পাশ করলেন শিলা রানী দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : অবশেষে ৩৬ বছর পর মাধ্যমিক পাশ করে স্বপ্ন পূরণ হলো শিলা রানী দাসের। তিনি রাজধানীর বড়-দোয়ালী এলাকায় বাসিন্দা। বয়স এখন ৫২ বছর। দুই মেয়ে রয়েছে, তারাও এবার উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। মায়ের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নে অত্যন্ত খুশি দুই মেয়ে রাজশ্রী দাস এবং জয়শ্রী দাস সহ বড় মেয়ের জামাতা। তাদের জানান দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাদের মাধ্যমিক উত্তির্ন হবেন তাদের মা।

 এ বছর অভয় নগর নজরুল স্মৃতি বিদ্যালয় থেকে তিনি পরীক্ষা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। পরীক্ষার সেন্টার ছিল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিদ্যামন্দির। তিনি মেয়েদের কাছ থেকে সহযোগিতা নিয়ে পরীক্ষায় বসেন। বুধবার ফলাফল প্রকাশিত তিনি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানান। তবে আগামী দিনে তিনি আরো পড়াশোনা করতে চান। শিলা রানী দাসের ফলাফলে শুধু নিজ পরিবারই খুশি নয়, বড় মেয়ের শশুর বাড়ির লোকজনেরাও অত্যন্ত খুশি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha