Friday, August 28, 2026
বাড়ি রাজ্য নয় মাস ধরে পানীয় জলের সংকটে সড়ক অবরোধ করলো গ্রামবাসী

নয় মাস ধরে পানীয় জলের সংকটে সড়ক অবরোধ করলো গ্রামবাসী

নয় মাস ধরে পানীয় জলের সংকটে সড়ক অবরোধ করলো গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই : নয় মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন শ্রীনাথপুর গ্রামের মানুষ। অবশেষে বাধ্য হয়ে রাস্তা অবরোধে নামলেন। ঘটনার বিবরণে জানা যায়, বিগত প্রায় নয় মাস থেকে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের একাংশে বসবাসকারী সাধারণ জনগণ তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। বারবার তারা দপ্তর এবং পঞ্চায়েতের সাথে যোগাযোগ করার পরও কোন সুরাহা হয়নি।

এমনকি ওই এলাকার মসজিদে পর্যন্ত পানীয় জলের সরবরাহ না থাকার কারণে জলের চৌবাচ্চায় জং ধরেছে। ওই এলাকার মানুষের এখন একমাত্র অবলম্বন পুকুর ও খাল বিলের জল এই সমস্ত অস্বাস্থ্যকর পানীয় জল পান করে জীবন বাঁচিয়ে রেখেছেন তারা। দপ্তরের পাশাপাশি স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন এলাকাবাসী। তাই এক প্রকার বাধ্য হয়ে পানীয় জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসী। এই রাস্তা অবরোধের ফলে স্বাভাবিক জীবন যাপন বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের। আটকে পড়েছে বহু যানবাহন ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসংখ্য মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha