Monday, July 27, 2026
বাড়ি রাজ্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের চিন্তন বৈঠক

তপশিলি জাতি কল্যাণ দপ্তরের চিন্তন বৈঠক

তপশিলি জাতি কল্যাণ দপ্তরের চিন্তন বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুলাই :  বৃহস্পতিবার সোনার তরী অতিথি শালায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয়। চিন্তন বৈঠকে পৌরহিত করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তপশিলি অংশের মানুষের উন্নয়নের জন্য কি কাজ করা যায় সেদিকে আরও বেশি গুরুত্ব দিতে আজকে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি তপশিলি অংশের মানুষের জন্য আগামী দিন কি ধরনের উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে রাজ্যের তপশিলি আসন গুলির বিধায়কদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের নিয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। আগামী দিন সেই সিদ্ধান্ত দিল্লীকে জানানো হবে। যাতে তপশিলি অংশ মানুষের উন্নয়ন হয় সে লক্ষ্য নিয়ে কাজ করতে চায় সরকার এবং দপ্তর। আজকের বৈঠকে শাসক বিরোধী উভয় দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান