Monday, July 27, 2026
বাড়ি রাজ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুলাই :  বৃহস্পতিবার সকালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী এবং পর্ষদ সচিব ড. দুলাল দে সাংবাদিক সম্মেলন করে ফলাফলের ঘোষণা দিয়েছেন। পর্ষদ সভাপতি জানান যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে দুটি বিষয়ে পাশ করতে পারে না তাদের পাশ করার জন্য জন্য একই শিক্ষা বর্ষে সর্বশেষ সুযোগ হিসেবে ধরে নেওয়া হয় বছর বাঁচাও পরীক্ষা।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাঁচাও পরীক্ষার জন্য আবেদন করে ২,৯৯৫ জন। পরীক্ষায় বসে ২,৭১০ জন। এর মধ্যে পাশ করে ১,৯১৯ জন ছাত্র ছাত্রী। পাস করতে পারেনি ৭৯১ জন ছাত্রছাত্রী। বছর বাঁচাও পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের পাশের হার ৭০.৮১ শতাংশ এবং মাধ্যমিকের বছর বাঁচো পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৩১৫৩ জন, বছর বাঁচো পরীক্ষায় বসে ২৭৭২ জন। এর মধ্যে পাশ করে ১৭৫৭ জন এবং পাশ করতে পারেনি ১০১৫ জন। বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিকে পাশের হার ৬৩.৩৮ শতাংশ। বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণার পর এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার বেড়ে দাঁড়িয়েছে  ৮৮.২৪ শতাংশ এবং মাধ্যমিকের ৯২.৫১ শতাংশ।

 বছর বাঁচাও পরীক্ষার ফলাফলের পর এ বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ফলাফল চূড়ান্ত হয়েছে। আগামী ১ আগস্ট থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্টের আবেদন শুরু হবে। এ কথা জানিয়েছেন পর্ষদ সচিব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান