Thursday, February 5, 2026
বাড়িরাজ্যনয়া ফৌজদারি আইন সাধারণ মানুষের উপকারে আসবে : মুখ্যমন্ত্রী

নয়া ফৌজদারি আইন সাধারণ মানুষের উপকারে আসবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই : ভারতে সম্প্রতি ফৌজদারি আইন সম্পর্কিত তিনটি নতুন আইন কার্যকর হয়েছে। এই আইনগুলি হল: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য আইন, এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এই তিনটি আইন সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতেই প্রজ্ঞা ভবন প্রাঙ্গনে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।

পরবর্তী সময়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, নয়া তিনটি আইন সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। এই আইনে মানুষের অধিকার সম্পর্কে বলা হয়েছে। মানুষ যাতে সময়মতো বিচার পায় তার জন্য এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা অত্যন্ত প্রশংসনীয় বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন সরকার চাইছে নয়া আইন গুলি সঠিকভাবে লাঘু করে অপরাধমূলক ঘটনা যাতে আরো নিচের দিকে আনা যায়। বিশেষ করে দেখা যেত আগে কোন অপরাধমূলক ঘটনা ঘটলে স্থানীয় থানায় গিয়ে মামলা করতে হতো। এতে জটিলতা সৃষ্টি হতে সাধারণ মানুষের জন্য।

কিন্তু বর্তমানে নয়া আইনে রয়েছে সাধারণ মানুষ দেশে যে কোন প্রান্ত থেকে বসে মামলা করতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট বয়সের নিচে মেয়েরা ঘরে বসেই পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবে। মামলার জন্য তাদের থানায় যেতে হবে না। পাশাপাশি অপরাধীদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে নয়া আইনের মাধ্যমে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত এ দিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক আইপিএস অনুরাগ, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা। এছাড়াও রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকগণ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ, আইনজীবী থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য