স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : আগামী ২৭শে নভেম্বর
রাজ্যের ২১ টি নগর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল করার আর মাত্র দুদিন সময়
হাতে আছে। এর আগে মঙ্গলবার কংগ্রেস দলের পক্ষ থেকে উদয়পুর মহকুমায় ২৩ টি ওয়ার্ডের
মধ্যে বেশ কিছু ওয়ার্ডের কংগ্রেস সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জামতলা কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিশাল পুলিশি ব্যবস্থার মধ্যে
মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হন কংগ্রেস দলের প্রার্থী ও সমর্থকরা।
শেষে সাংবাদিকদের
সামনে গোমতী জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পাল বলেন, আগামী ২৭শে নভেম্বর নগর নির্বাচনে
কংগ্ৰেস দলের প্রার্থীরা জয়ী হবে তবে সিপিআইএম কিংবা বামপন্থীদের সঙ্গে কোন সমাঝোতা
হবে না বলে জানান তিনি। কংগ্রেস দল উদয়পুর নগর নির্বাচনে জয়ী হয়ে জল, সমস্ত ধরনের
নগর পরিষদের কর ব্যবস্থা কমিয়ে দেওয়া, রাস্তায় বিদ্যুৎ ব্যবস্থা, প্রত্যোক বাড়িতে
পানীয় জলের ব্যবস্থা করা সহ রাস্তায় জনগনের চলাচলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া
হয়।এদিকে বিশালগড় পৌর পরিষদের সাতটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে কংগ্রেস। মঙ্গলবার
একটি মিছিল করে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। রিটানিং অফিসার বিঞ্চি সাহার হাতে
মনোনয়ন পত্রটি তুলে দেন তিনি। কুমারঘাট পৌর পরিষদের ১৫ টি ওয়ার্ডের নির্বাচনী দামামা
বেজে উঠেছে।
মঙ্গলবার কংগ্রেসের
পক্ষ থেকে ১৫টি ওয়ার্ডের মধ্যে ৩, ৪, ৫, ৬, ৮, ৯, ১১, ১২, ১৩ নং আসন মনোনয়নপত্র দাখিল
করেছে। নয়টি ওয়ার্ডের প্রার্থীরা এদিন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল
করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উনকোটি
জেলার সহ-সভাপতি রিন্টু লাল দেব, অসিত দেব, সুভাষ দাস ফুলকুমারী গোস্বামী এবং মাম্পি
দাস। প্রার্থীরা জানিয়েছেন জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তারা। মনোনয়নপত্র দাখিলের আগে
কুমারঘাট কংগ্রেস অফিসের সামনে থেকে একটি মিছিল করে কুমারঘাট শহর পরিক্রমা করে প্রার্থীরা
মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে জমায়েত হন। এই মিছিলে প্রদেশ কংগ্রেসের সম্পাদক সত্যবান
দাস, সাধারণ সম্পাদক তরুণ সাহা সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান