Monday, August 24, 2026
বাড়ি রাজ্য রাস্তা অবরোধ করে আন্দোলন বাস চালকদের

রাস্তা অবরোধ করে আন্দোলন বাস চালকদের

রাস্তা অবরোধ করে আন্দোলন বাস চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : অমরপুর সিন্ডিকেটের দাদাগিরির প্রতিবাদে দুই দিন যাবত শিলাছড়ি থেকে যতনবাড়ি, ভায়া আগরতলা রোডের সমস্ত বাস চলাচল বন্ধ। বৃহস্পতিবার বাস শ্রমিকদের প্রতিবাদ মিছিল ও নতুন বাজার থানায় ডেপুটেশন প্রদানের পরেও প্রশাসনের নীরব ভূমিকা পালন করে। ফলে শুক্রবার সকাল থেকে নতুন বাজার বাইপাস রাস্তার মুখে পথ অবরোধ করে বাস শ্রমিকরা। এদিকে দুইদিন যাবত বাস চলাচল বন্ধ, তার উপর রাস্তা অবরোধের ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় অত্র এলাকার নিত্য যাত্রীদের।

এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে স্থানীয় মন্ডল নেতা শ্যামলাল সাহার নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও শ্রমিকরা মানতে চাননি। শ্রমিকরা জানান মন্ডল সভাপতির আশ্বাসে তারা অবরোধ তুলবে না। শেষ পর্যন্ত মন্ডল সভাপতি কথা বলেন বিধায়কের সাথে। তারপর সিদ্ধান্ত হয় আগামী শনিবার বিধায়ক রঞ্জিত দাসের উপস্থিতিতে একটি বৈঠক করা হবে। বৈঠকে এই সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

 বাস চালকরা এ আশ্বাস পেয়ে জানান, যদি সমস্যার সমাধান হয় তাহলে তারা আন্দোলন প্রত্যাহার করবে, না হলে তাদের আন্দোলন জারি থাকবে। তবে আপাতত অবরোধ প্রত্যাহার করা হচ্ছে। শেষ পর্যন্ত এই আশ্বাস পেয়ে টানা পাঁচ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারী বাস শ্রমিকরা। বাস শ্রমিকরা আরও জানান, আন্দোলন চলাকালীন অবস্থায় অমরপুর মোটরস্ট্যান্ড থেকে কেউ আসেনি তাদের সঙ্গে দেখা করার জন্য। তারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী। তাই এবার সমস্যার সমাধান করতে হবে। স্থানীয় জনপ্রতিনি নিজেদের আশ্বাসের উপর তারা ভরসা করতে পারছে না। এখন দেখার বিধায়কের বৈঠকে কতটা সমস্যার সমাধান হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha