স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : পুরো ও নগর নির্বাচনের
আগে বিহার থেকে রাজ্যে এলো পিস্তল সহ বুলেট। গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে পশ্চিম
থানার পুলিশ এবং বটতলা ফাঁড়ির যৌথ উদ্যোগে বটতলা টিআরটিসি কমপ্লেক্স সংলগ্ন ভুটানি
মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিহার থেকে আসা ২ যুবককে তিনটি পিস্তল, ৫০ টি বুলেট
ও ছয়টি ম্যাগাজিন সহ আটক করে পুলিশ।
কর্তব্যরত
আধিকারিকের বক্তব্য বিহারের এই দুই যুবক আগরতলার কোন ব্যক্তির কাছে পিস্তল সহ বুলেট
ও ম্যাগাজিন তুলে দেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক
চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভোটের মুখে আগরতলা শহরে এ ধরনের অস্ত্রের ঝলকানি অবশ্য নতুন
কিছু নয়। পুর ও নগর নির্বাচনের আগে শহরের প্রাণকেন্দ্র থেকে এই অস্ত্র উদ্ধারের ঘটনা
বেশ কয়েকটি প্রশ্নচিহ্ন সামনে রেখে দিল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান