Friday, February 6, 2026
বাড়িরাজ্যসদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি চিকিৎসকের

সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি চিকিৎসকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুলাই :কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুকে ঘিরে উঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন কর্তব্যরত স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ চিরঞ্জীব দেব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, বুল্টি দেবনাথ গত ১১ই জুলাই হাসপাতালে ভর্তি হন। ১২ই জুলাই সকালে সন্তান প্রসব হয়। পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৩ই জুলাই বিকেলে তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক অভিযোগ করেন, শিশুর মৃত্যু সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুর ১২টা নাগাদ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আরজিএম হাসপাতালকে দায়ী করেন। যা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে কর্তব্যরত চিকিৎসকের দাবি। কর্তব্যরত চিকিৎসক আরো জানান, এই ধারণা করছেন উনার বিরুদ্ধে এবং হাসপাতালের বিরুদ্ধে এটা একটা চক্রান্ত। উনাকে হাসপাতাল থেকে অন্যথায় বদলি করতে চাইছে।

গত দু’বছর ধরে সফলভাবে দায়িত্ব পালন করে চলেছেন তিনি। গত দু বছরে শূন্য থেকে হাসপাতাল উঠে দাঁড়িয়েছে। গত দু বছরে দেড় থেকে দুই হাজার প্রসব হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা সামনে আসেনি। উল্লেখ্য, শিশুর মৃত্যুর সাথে চিকিৎসকের বিরুদ্ধে চক্রান্ত করার প্রশ্ন কোথা থেকে আসলো। চিকিৎসক এটাই বলতে পারছেন না কি কারণে শিশুটি জন্মের পর চিৎকার দেয়নি। তিনি শুধু জানিয়েছেন শিশুটি চিৎকার না করায় মেডিকেল অফিসার এসে শিশুটিকে রেফার করে হায়ার সেন্টারে। যাইহোক স্বাস্থ্য দপ্তর যদি ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাহলে শিশুর মৃত্যুর পেছনে মূলত কি কারণ সেটা উঠে আসতে পারে বলে ধারণা কৈলাশহর বাসীর। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নার্স ফেরদৌসি বেগম, পিংকি সাহা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য