Thursday, November 5, 2026
বাড়ি রাজ্য বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :  সোনামুড়ার ধলিয়াই মাস্টারপাড়া এলাকায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন বাইক চালক সোহাগ মিয়া। তিনি হানিফ মিয়ার ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন ডিআই গাড়িটি অত্যন্ত গতিতে ছিল। প্রাথমিক ধারণা ১০০ অধিক গতিতে যাওয়ার সময় এই ঘটনা সংঘটিত হয়েছে। পাশাপাশি আবার মনে করা হচ্ছে উদ্দেশ্য প্রণীতভাবে এই ঘটনার সংগঠিত করেছে গাড়ি চালক। কারণ গাড়িতে নম্বর প্লেট নেই।

এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু পাচার হয়। পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় দিন দিন প্রচার বেড়ে চলেছে। অস্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করে রাস্তাটি দিয়ে। এই ডিআই গাড়িটি বেআইনি কোনরকম কার্যকলাপে জড়িত রয়েছে বলে মনে করা হয়। যার কারণে এই ঘটনা সংগঠিত হতে পারে বলে মনে করছে অনেকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ গাড়ি এবং বাইকটি নিজ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha