Friday, February 6, 2026
বাড়িরাজ্যটিআরবিটি-র দারস্থ টি ওয়াই এফ

টিআরবিটি-র দারস্থ টি ওয়াই এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ জুলাই : শুক্রবার টাইবেল ইয়ুথ ফেডারেশন পক্ষ থেকে চার দফা দাবিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা -র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব কৌশিক রায় দেববর্মা, নেতাজি দেববর্মা সহ অন্যান্যরা। তারা দাবি জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অসংখ্য অনিয়ম ঘটছে, যা প্রার্থীদের জন্য অসুবিধার কারণ হচ্ছে।

 এই অসুবিধা দূরীকরণে চার দফা দাবি সনদ তারা তুলে দিয়েছে। তাদের দাবিগুলি হল, বিগত বছরগুলির মতো প্রতি বছর দুবার টেট পরীক্ষা গ্রহণ করা, ২০২১ সাল থেকে STGT এবং STPGT-র নিয়োগ বন্ধ রয়েছে। তাই, নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা, ককবরক বিষয়ের টেট পরীক্ষার জন্য, প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয় লিপিতেই প্রস্তুত করার দাবি জানান। তারা আরো জানান, রাজ্যে প্রায় ৫০ হাজারের অধিক শূন্য পদ রয়েছে। অথচ সরকার শূন্য পদ পূরণের কোন ভূমিকা পালন করছে না। মুখ্যমন্ত্রীর দেওয়ার তথ্য অনুযায়ী মাত্র উনিশ হাজার শূন্য পদ পূরণ হয়েছে। বাকি বেকাররা চাকরির জন্য ঘুরছে। অথচ কোন কিছুই করতে পারছে না। কারণ তাদের কাছে চাকরি ছাড়া বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তাই সরকারকে উদ্যোগ নিতে যাবে জানান। পাশাপাশি সরকারের দেওয়া বক্তব্যের সাথে বাস্তবের অমিল বলেও দাবি করেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য