Monday, August 3, 2026
বাড়ি রাজ্য এসএফআই সদর বিভাগীয় কমিটির রক্তদান শিবির

এসএফআই সদর বিভাগীয় কমিটির রক্তদান শিবির

এসএফআই সদর বিভাগীয় কমিটির রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই : শহীদ অরুণ দেব-এর ৩৬ তম শহীদান দিবস পালন করল এসএফআই সদর বিভাগীয় কমিটি। এইদিন মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে শহীদ অরুন দেবের শহিদান দিবস পালন করা হয়। পাশাপাশি এইদিন আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে এসএফআই-র কর্মী সমার্থকরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। উপস্থিত ছিলেন এসএফআই সদর বিভাগীয় কমিটির নেতৃত্বরা।

সংগঠনের এক নেতৃত্ব জানান ১৯৯০ সালের ৮ জুলাই অরুন দেব কংগ্রেসের ঘাতক বাহিনীর হাতে নিহত হয়। অরুন দেব ছিলেন সংগঠনের তৎকালীন রাজ্য কমিটির সদস্য। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস ও টিইউজেএস-এর জোট সরকার। সেই সময় শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে সাধারন মানুষের উপর ভয়াবহ আক্রমণ সংগঠিত করা হয়েছিল। সেই সময় এডিসি-র নির্বাচনে সিমনার একটা স্কুলে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন অরুন দেব। সেখানেই কুপিয়ে অরুন দেবকে হত্যা করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha