স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : ৫১ পীঠের অন্যতম পীঠস্থানের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে। তার মধ্যে উদয়পুর মহকুমায় বনদুয়ার স্থিত বেশ কিছু জায়গা নিয়ে সরকার ৫১ পীঠের রেপ্লিকা তৈরীর জন্য নির্ধারিত সরকারি জমি কাজ শুরু করেছে। আর ইতিমধ্যে উদয়পুর – অমরপুর সড়কে বনদুয়ার এলাকায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা প্রায় একশত পরিবার জমি দখল করে টিনের ছাউনি বা বাঁশের ছাউনি দিয়ে দখল করে ঘর তোলার কাজ শুরু করেছে।
যারা দখল করেছে তাদের বক্তব্য যে বাংলাদেশিরা জমি দখল করে বাড়ি ঘর তৈরি করেছে। তাদের তুলে না দিলে তারাও দখল করা জমি ছাড়বে না। শুক্রবার গভীর রাতে তাদের দখল করা জমি ভেঙে দেওয়া হয়েছে এই অভিযোগে। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে অমরপুর – উদয়পুরের বনদুয়ার রাস্তা অবরোধ করে রাখা হয়। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে যায় ঘটনাস্থলে।
বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর শাসক দলের এক নেতা গিয়ে প্রতিশ্রুতি দেয় যে অবরোধ তুলে নেওয়ার জন্য, পরবর্তী সময়ে এলাকার বিধায়ক অভিষেক দেবরায় মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেন, এর পরিপ্রেক্ষিতে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। আশ্বাস দেন জেলাশাসক ও মহকুমা শাসক দশ জনের প্রতিনিধি দল জমি দখলকারীদের সঙ্গে প্রতিনিধিত্ব করবেন।

