বাড়িরাজ্যনিখোঁজ ব্যক্তির রক্তাক্ত জুতা উদ্ধার

নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত জুতা উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : নিখোঁজ হওয়ার পর ৪৮ ঘন্টা কেটে গেল। এখনো  কোন হদিস পাওয়া যায় নি আশিস দাস নামে এক যুবকের।  তার বাড়ি কমলপুর থানার ছোট সুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামের ৫ নং ওয়ার্ডে। পরিবারের বক্তব্য, সোমবার সন্ধ্যা রাত থেকে সে নিখোঁজ।

পরে আর কে আই ইট ভাটায় নিখোঁজ আশিসের পায়ের জুতো, একটি ঘরের বারান্দায় রক্ত ও মদের বোতল ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কমলপুর থানায়। সাথে সাথে কমলপুর থানার ওসি এবং মহকুমার পুলিশ আধিকারিক পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে বারোদুন গ্রামের ইট ভাটায় পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে ফরেন্সিক টিম ও স্নিফার ডগ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য