Friday, February 6, 2026
বাড়িরাজ্যপোল্ট্রি ফার্ম বন্ধ করার ঘোষণা দিতেই সড়ক অবরোধ প্রত্যাহার

পোল্ট্রি ফার্ম বন্ধ করার ঘোষণা দিতেই সড়ক অবরোধ প্রত্যাহার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুন: মঙ্গলবার সকাল থেকে এক পোল্ট্রি ফার্মের অব্যবস্থার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছড়িমাই এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় বিশ্রামগঞ্জ বড়জলা গ্রামবাসী। তাদের অভিযোগ এলাকার রতন দেবনাথের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বহুবার প্রশাসনকে অবগত করা হয়েছে। অথচ কেউ কর্ণপাত করছেন না।

ফার্মের কর্ণধার মাছের উপদ্রব রুখতে ওষুধ স্প্রে করছেন। অথচ এতে সমস্যার সমাধান হচ্ছে না। বরং কিছুক্ষণের মধ্যেই আবার মাছি ছড়িয়ে পড়ছে গোটা গ্রামে। ঘুমাতে গেলে মাছি, ভাত খেতে বসলে মাছি, দৈনন্দিন কাজ করতে গেলে মাছি। সকাল রাত ২৪ ঘন্টা এই যন্ত্রণায় অতিষ্ঠ গোটা গ্রামের মানুষ। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করেছেন বলে জানান তারা। অবরোধস্থলে জেলা শাসকও আটকে পড়েন। শেষে তিনি জানিয়ে দেন আজকের মধ্যে নেতার ফার্ম বন্ধ করে দেওয়া হবে। তারপরই অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসী। এখন দেখার বিষয় জেলাশাসকের আশ্বাস কতটা কার্যকর হয়। সেদিকে তাকিয়ে আছে গ্রামবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য