Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য নিরাপত্তাহীন জিবি হাসপাতাল

নিরাপত্তাহীন জিবি হাসপাতাল

নিরাপত্তাহীন জিবি হাসপাতাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে নিরাপত্তার অভাবে ভুগছে রোগী এবং রোগী পরিজনেরা।নিরাপত্তা যে অভাব রয়েছে তা আবারো প্রমাণ করলো সোমবার। চিকিৎসার করতে এসে সর্বশান্ত হল এক রোগী। জানা যায় রাজধানীর মিলনচক্র এলাকা থেকে বেবি সাহা নামে এক রোগী চিকিৎসার জন্য জিবি হাসপাতালে যান। বেবি সাহার হাতে থাকা ব্যাগে নগদ টাকা ও বেশকিছু নথিপত্র ছিল।

বেবি সাহা টিকিট সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়ানোর পর তিনি লক্ষ্য করে ব্যাগ থেকে নগদ ৭০০ টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে তিনি হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের ঘটনার বিষয়ে অবগত করেন। কিন্তু বেসরকারি নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেন তাদের কোন কিছু করার নেই। বেবি সাহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান জিবি হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষী থাকলেও নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে। যার ফলে প্রতিনিয়ত জিবি হাসপাতালে চুরির ঘটনা ঘটছে। তিনি জিবি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha