স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ সেপ্টেম্বর :ভিলেজ কমিটি নির্বাচনকে
কেন্দ্র করে উদয়পুর মাতারবাড়ি বিধানসভা অন্তর্গত মহারানী ওয়ারেংবাড়ি এলাকায় তিপ্রা
মথা দলের এক প্রার্থী খচীন্দ্র রিয়াং গুলি বিদ্ধ হবার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালের
পর আজ সকাল থেকে আবার রাস্তা অবরোধ করে রাখে তিপ্রা মথা দলের নেতা এবং কর্মীরা। দাবি
গতকাল যারা গুলি করে তাদের প্রার্থীকে আহত করেছে এবং আরো দুইজন চিত্র জয় রিয়াং ও
উদয় চরন রিয়াং বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্তদের
গ্ৰেপ্তার না করায় মঙ্গলবার সকাল থেকে আবার রাস্তা অবরোধ করে বসে তিপ্রা মথা দলের
পক্ষ থেকে। ঘটনাস্থলে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর ও মহকুমা পুলিশ
আধিকারিক দেবাঞ্জলি রায় এবং রাধা কিশোর পুর থানার ওসি সঞ্জিব লস্কর সহ বিশাল পুলিশ
বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু রাস্তা
অবরোধ কারীরা দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। ঘটনাস্থলে পুলিশ, টি এস আর সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান