Monday, August 24, 2026
বাড়ি রাজ্য রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী

রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী

রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুন: রবিবার এক সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। মন্ত্রী টিংকু রায় জানান, সামাজিক সংস্থাটি রক্তদানের মধ্য দিয়ে মানুষের পাশে এবং সরকারের পাশে দাঁড়িয়েছে।

 এর জন্য সংস্থার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি আরো বলেন, গতকাল বিশ্ব রক্তদান দিবস ছিল। এ রক্তদান দিবসকে কেন্দ্র করে আজকের এই রক্তদান শিবির সংশ্লিষ্ট সংস্থার। তার প্রতিবছরই এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে। রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা যদি এভাবে রক্তদান শিবিরে এগিয়ে আসে তাহলে রক্ত সংকটের সমস্যা সমাধান হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha