বাড়িরাজ্যউন্নয়নের জন্য সরকার শান্তি স্থাপন করেছে উত্তর পূর্বাঞ্চলে : মুখ্যমন্ত্রী

উন্নয়নের জন্য সরকার শান্তি স্থাপন করেছে উত্তর পূর্বাঞ্চলে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুন :  রাজধানীর কের চৌমহনি স্থিত শিব কালী মন্দিরে ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রুদ্র চন্ডী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ মানুষের প্রতি প্রীতি, ভালবাসা রাখতে হবে।

মানুষকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। বর্তমান সরকার চেষ্টা করছে মানুষের সমস্যা সমাধান করার জন্য। এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, শান্তি সম্প্রীতি না থাকলে কোন দেশ বা রাজ্য এগোতে পারে না। উত্তর পূর্বাঞ্চলের কি অবস্থা বিগত দিনের ছিল সেটা সকলে জানা। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। যা বিগত দিনের ভাবা যায়নি। যারা উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করে তোলার চেষ্টা করেছিল তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে শান্তি ফিরে এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী এলাকার দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য