Monday, July 27, 2026
বাড়ি রাজ্য অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় পেল পুলিশ

অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় পেল পুলিশ

অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় পেল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুন :শনিবার রাতে বন্যার সময় আগরতলা পৌর নিগমের কুড়ি নং ওয়ার্ডের অন্তর্গত কাসারী পট্টি এলাকায় বৃষ্টির জল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম লিটন সাহা। বয়স ৪৪। মৃত ব্যক্তির বাড়ি উজান অভয়নগর বিদ্যাসাগর এলাকায়। জানা যায় তিনি হকার্সের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। মৃত ব্যক্তিকে এদিন বৃষ্টির জলের মধ্যে পাওয়া গিয়েছিল।

স্থানীয়রা বৃষ্টির জল থেকে উদ্ধার করে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের কাছ থেকেও কোন সাড়া পায়নি স্থানীয়রা। কিন্তু গোটা শহর জলমগ্ন থাকায় স্থানীয়রাও সময়মতো পৌঁছাতে পারেনি। পরবর্তী সময় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে মৃত্যু হয়েছে। যতদূর জানা গেছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই পুলিশ বলতে পারবে মৃত্যুর আসল কারণ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান