Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য উদ্ধার প্রচুর পরিমাণে নেশা সামগ্রী

উদ্ধার প্রচুর পরিমাণে নেশা সামগ্রী

উদ্ধার প্রচুর পরিমাণে নেশা সামগ্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মে : গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ এবং মতাই জি কোম্পানি ৪৩ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে মতাই মুসলিম পাড়া সীমান্ত সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে অবৈধ পাচার সামগ্রী উদ্ধার করে।

যার মধ্যে রয়েছে ফেন্সিডেল, বার্মিজ সিগারেট এবং কাপড়। এগুলি অবৈধভাবে মজুদ করে রাখার জন্য কোন ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ এবং বিএসএফ। এই উদ্ধারকৃত সামগ্রী গুলি বিএসএফ তাদের হেফাজতে নিয়ে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। এই বিষয়ে বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে জানান, ১৯৭ টি ফেন্সিডেল, ২০ কার্টুন বার্মিজ সিগারেট এবং ১৫২ টি বিভিন্ন ধরনের শাড়ি উদ্ধার হয়। তিনি আরো জানান এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। পাশাপাশি এই সামগ্রীগুলি আজ বিলোনিয়া আদালতে প্রেরণ করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান