Monday, July 27, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা

মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা

মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মে : গত ১৭ মে পূর্ব চানমারি এলাকায় জলে ডুবে মৃত্যু দুই ভাই বোনের। এই ঘটনায় নিয়ে এলাকাবাসীর মনে সন্দেহ রয়েছে। আসল ঘটনা কি সেটা স্পষ্ট করতে একটি পারদর্শী টিম গঠন করা দরকার। রবিবার সাংবাদিকদের এক সাক্ষাৎকার দিয়ে এ কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন, চানমারির ঘটনার পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী মৃত দুই শিশুর জিরানিয়া বাড়িতে গিয়ে মৃত দুই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের আর্থিক সহযোগিতা করেছেন। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানান বিরোধী দলনেতা। তিনি আরো বলেন দক্ষিণ ত্রিপুরার কালাঢেপায় এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনার সুষ্ঠ তদন্ত করার পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান