Friday, February 6, 2026
বাড়িরাজ্যধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক

ধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : অবশেষে পশ্চিম মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করল সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণে জড়িত মূল অভিযুক্ত প্রসেনজিৎ পাল। শনিবার তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ডুকলী এলাকায় সাত বছরের এক শিশু কন্যাকে সে ধর্ষন করে গত ১৭ মে। তারপর বিষয়টি সামনে আসার পর অরুন্ধতীনগর থানার পুলিশকে অবগত করে শিশুটির মা-বাবা।

গত কয়েকদিন ধরে অভিযুক্ত প্রসেনজিৎ পলাতক ছিল। শুক্রবার তার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় মহিলারা। তার ফাঁসির দাবী করেছেন তারা। শিশুকন্যার বাবা জানান, এই ঘটনার পর তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে। এখন দেখার বিষয় অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ সঠিক বিচার পাইয়ে দিতে পারে কিনা শিশু কন্যার পরিবারকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য