Monday, August 24, 2026
বাড়ি রাজ্য ছেলের হাতে আক্রান্ত মা

ছেলের হাতে আক্রান্ত মা

ছেলের হাতে আক্রান্ত মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মে :মাকে মারধর করে গুরুতর আহত করল পাষণ্ড পুত্র। পাষন্ড পুত্রের নাম নয়ন দেব। আক্রান্ত মার নাম প্রতিমা দেব। ঘটনা মেলাঘর থানাধীন মোহনভোগ কালাপানি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পাষণ্ড নয়ন শুক্রবার সকালে তার মার সাথে কোন এক বিষয়ের নিয়ে বাকবিতণ্ডা করে। পরবর্তী সময় লাথি দিয়ে তার মাকে মাটিতে ফেলে কাঠের তক্তা দিয়ে মারধর করে।

 পরবর্তী সময় পাসন্ড করতে হাত থেকে বাঁচতে পাশের বাড়িতে দৌড়ে গিয়ে নিজেকে রক্ষা করেন অসহায় মহিলা। অভিযুক্ত যুবক নয়ন এক হোটেলের মালিক। মোহনভোগ এলাকায় তার দেব হোটেল নামে এক হোটেল রয়েছে। আক্রান্ত প্রতিমা দেবীর দাবি, তার ছেলের স্ত্রী গত কয়েক বছর আগে বাপের বাড়িতে চলে গেছেন। তারপর থেকে প্রতিমা দেবীর উপর মিথ্যা অভিযোগ তুলে দাবি করেন উনার কারণে তাকে ছেড়ে চলে গেছে। অভিযুক্তের বোনের অভিযোগ দীর্ঘদিন ধরে তার ভাই মার উপর নির্যাতন করছে। তার কারণে তার ভাইয়ের স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেন তার বোন। এদিকে আহত প্রতিমা দেবীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতাল নিয়ে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha