Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য ১০২ অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে ক্রমশ চাপা ক্ষোভ বাড়ছে, বঞ্চনার শিকার বলে অভিযোগ

১০২ অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে ক্রমশ চাপা ক্ষোভ বাড়ছে, বঞ্চনার শিকার বলে অভিযোগ

১০২ অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে ক্রমশ চাপা ক্ষোভ বাড়ছে, বঞ্চনার শিকার বলে অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মে :যে কোন সময় মুখ থুবড়ে পড়তে পাড়ে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা। ১০২ অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে ক্রমশ চাপা ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। যে কোন সময় এই চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। শুক্রবার ১০২ এ্যাম্বুলেন্স চালকরা রাজধানীর ইন্দ্রনগর স্থিত আইটি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ১০২ এ্যাম্বুলেন্স চালকরা জানায় ৫ বছর পূর্বে তারা কেম নামক কোম্পানির অধীন কাজে যোগদান করে। পরবর্তী সময় তারা দেখতে পায় তাদের কাজ দেখাশুনা করছে জেবিএল নামক সংস্থা।

তাদের আরও অভিযোগ প্রতিমাসে তাদের মূল বেতন থেকে ইপিএফ-এর নামে টাকা কেটে রাখা হয়। কিন্তু ৫ বছরে তারা কোন ইপিএফ পায় নি। চাকুরিতে যোগদানের সময় তাদের বলা হয়েছিল বছরে ১০ শতাংশ করে বেতন বৃদ্ধি করা হবে। তাও করা হচ্ছে না। তার উপর প্রতিনিয়ত তাদেরকে হেনস্তা করা হয়।

নিয়মিত বেতনও দেওয়া হয় না। বড় সমস্যায় পড়েছে তারা। তাদের আরো অভিযোগ ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে নিয়োগ করা হয়েছিল। পরবর্তী সময় তাদের ৯,৪১৮ টাকা করে বেতন দেওয়া হচ্ছে। তার মধ্যে আবার ইপিএফ -এর নাম করে কেটে বর্তমানে তাদের বেতন দেওয়া হচ্ছে ৮ হাজার পাঁচশো টাকা। তারা আরো জানান রাজ্যে প্রায় আড়াই শতাধিক অ্যাম্বুলেন্স চালক ২৪ ঘন্টা পরিষেবা দিয়ে চলেছেন। অথচ পাঁচ বছর অধিকান্ত হয়ে গেছে, তাদের উপর চাপ বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না। বহুবার সংশ্লিষ্ট সংস্থার সাথে কথা বলা হলো তাদের সমস্যা সমাধান হয়নি। তাই আজকে তারা বিক্ষোভে সামিল হতে বাধ্য হয়েছে। 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha