Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য এক বাংলাদেশী মহিলা সহ দুই ভারতীয় কুখ্যাত দালাল আটক

এক বাংলাদেশী মহিলা সহ দুই ভারতীয় কুখ্যাত দালাল আটক

এক বাংলাদেশী মহিলা সহ দুই ভারতীয় কুখ্যাত দালাল আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ মে :গোপন খবরের ভিত্তিতে এক বাংলাদেশী নাগরিক সহ দুই ভারতীয় কুখ্যাত দালালকে আটক করেছে আগরতলা সরকারি রেল থানার পুলিশ। ধৃত বাংলাদেশী মহিলার নাম মামুদা, বয়স ৩০ বাড়ি বাংলাদেশ শরীয়তপুর জিলায়।

ভারতীয় দুই দালালের নাম কৃষ্ণ দেবনাথ, বয়স ৩২, বাড়ি সাব্রুম বটতলা থানা এলাকায় এবং টোটন দে, বয়স ২৮, বাড়ি সাব্রুম রাজনগর থানা এলাকায়। তারা শুক্রবার রাজ্যের বাইরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে। তখন পুলিশ এবং বিএসএফ সহ গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তারা আটক হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে হায়দ্রাবাদ কি উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটা এখনো সামনে আসেনি। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।

পুলিশ ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চেয়ে সোপর্দ করবে। উল্লেখযোগ্য বিষয় হলো রাজ্যের সীমান্তকে কাজে লাগিয়ে প্রতিদিন বাংলাদেশী অনুপ্রবেশ বাড়ছে। পুরোপুরি মদত দিচ্ছে বাংলাদেশের ও ভারতীয় কিছু দালাল। প্রশাসনের কঠোর মনোভাবের যথেষ্ট অভাবে তারা প্রশ্রয় পেয়ে অনুপ্রবেশ বাড়িয়ে দেশের ঝুঁকি বাড়াচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha