Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাটের প্রতিষ্ঠা দিবস উদযাপন

মহারাষ্ট্র এবং গুজরাটের প্রতিষ্ঠা দিবস উদযাপন

মহারাষ্ট্র এবং গুজরাটের প্রতিষ্ঠা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ মে :১ মে মহারাষ্ট্র এবং গুজরাটের প্রতিষ্ঠা দিবস। দিনটি গুজরাটবাসী এবং মহারাষ্ট্রবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার আগরতলা স্থিত রাজভবনে দিনটি উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বক্তব্য রেখে বলেন, আজ ১ মে মহারাষ্ট্র এবং গুজরাটের প্রতিষ্ঠা দিবস।

 মহারাষ্ট্র এবং গুজরাট দেশের দুই পিলার বলা যায়। এই দুই রাজ্য দেশের অর্থনৈতিক ও সামাজিক সহ সার্বিক বিকাশে বড় ভূমিকা পালন করছে বলে দাবি করেন রাজ্যপাল। পরবর্তী সময় গুজরাট এবং মহারাষ্ট্রের যে সমস্ত সেনা ত্রিপুরায় থেকে দায়িত্ব পালন করছেন তাদের সংবর্ধনা দেন রাজ্যপাল। এবং তাদের সঙ্গে ফটোসেশন করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha