Wednesday, September 23, 2026
বাড়ি রাজ্য ২০ মে ধর্মঘটের সমর্থন করল এ আই সি সি টি ইউ

২০ মে ধর্মঘটের সমর্থন করল এ আই সি সি টি ইউ

২০ মে ধর্মঘটের সমর্থন করল এ আই সি সি টি ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ মে :২০ মে দেশব্যাপী সাধারন ধর্মঘট সফল করার লক্ষে এ আই সি সি টি ইউ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতা পার্থ কর্মকার বলেন, শ্রমিকদের অর্জিত অধিকার বর্তমান সরকার কেড়ে নিয়েছে। তাই সরকারের দাসত্ব শ্রম কোড বাতিল করতে হবে।

শুধু তাই নয় সরকার বেসরকারি করনের দিকে হাটছে। আগামী কয়েক বছরের মধ্যে সমস্ত বন্দর ও টেলিকম সংস্থা বেসরকারি করানো হাতে তুলে দিতে বাজেটে বরাদ্দ রেখেছে। তিনি আর বলেন বর্তমানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বহু মালিকহীন শ্রমিক তৈরি হয়েছে। অর্থাৎ যাদের কোনো মালিক নেই বলে জানান তিনি। তিনি বলেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 কারণ ১৩৫ বছর আগে শ্রমিকরা আমেরিকায় রক্ত দিয়েছিল তাদের অধিকার পাওয়ার জন্য। তারপর আট ঘন্টা কাজ শুরু হলেও বর্তমানে আবার দেখা গেছে বিজেপি সরকার শ্রমিকদের জন্য এমন কিছু নিয়ম নীতি লাঘু করেছে যাতে করে শ্রমিকরা ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে হয়। তাই আজকে শ্রম দিবস থেকে দাবি জানানো হচ্ছে আগামী কুড়ি মে যাতে শ্রমিক স্বার্থে ধর্মঘট পালন করা হয় তার জন্য আহ্বান জানায় এ আই সি সি টি ইউ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha