Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য সমবায় দপ্তরের কর্মশালা

সমবায় দপ্তরের কর্মশালা

সমবায় দপ্তরের কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল :বুধবার আগরতলা সুকান্ত একাডেমিতে সমবায় দপ্তরের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, সমবায় দপ্তরের পক্ষ থেকে আজকে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

যারা নতুন করে সোসাইটির মধ্যে রেজিস্ট্রেশন করেছে, তাদের নিয়ে আজকে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী দিন সমবায় দপ্তরের মাধ্যমে যাতে তাদের সহযোগিতা করা যায়, এমন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা মূল উদ্দেশ্য সরকারের। তিনি আরো বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে সমবায় দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করতে এই দপ্তরের বড় ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন বিগত সময় দেখা যেত কোন একটি সোসাইটি রেজিস্ট্রেশন করার পর এক থেকে দেড় বছর পর কোন সক্রিয়তা ছিল না। বর্তমানে এধরনের উদাসীনতা নেই বলে জানান মন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha