Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা মূলক বৈঠক

জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা মূলক বৈঠক

জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা মূলক বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল :বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এক পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য হলো জনজাতি অংশের ছাত্রছাত্রীদের শিক্ষার মান আরো কিভাবে বৃদ্ধি করা যায় এবং জনজাতি হোস্টেল গুলির সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে বৈঠকের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

তিনি বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজকের পর্যালোচনা মূলক বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন জেলা ও মহকুমা আধিকারিক সহ দপ্তরের অধিকর্তা। জনজাতি অংশের ছেলেমেয়েদের শিক্ষা ক্ষেত্রে কিভাবে আরো বেশি গুরুত্ব দেওয়া যায় সেই বিষয়েও আলোচনা হয়। একই সাথে জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের যে হোস্টেল গুলি রয়েছে সেগুলি ইনফ্রাস্ট্রাকচার এবং পরিষেবার মান আরো বেশি উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়েছে আধিকারিকদের সাথে। অপরদিকে নতুন করে ছয়টি একলব্য স্কুল স্থাপন করার যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয় আধিকারিকদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha