Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য অক্ষয় তৃতীয়া উপলক্ষে হালখাতা যাত্রা করলেন ব্যবসায়ীরা

অক্ষয় তৃতীয়া উপলক্ষে হালখাতা যাত্রা করলেন ব্যবসায়ীরা

অক্ষয় তৃতীয়া উপলক্ষে হালখাতা যাত্রা করলেন ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল : শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগরতলা লক্ষ্মী নারায়ণ মন্দিরে ভক্তদের ভিড়। হালখাতা যাত্রা করাতে ভিড় জমিয়েছেন বহু ব্যবসায়ীও। ব্যবসায়ীরা মনে করেন আজকের দিন অত্যন্ত শুভ। এদিন হালখাতা যাত্রা করলে ব্যবসায় লাভের মুখ দেখা যায়।

 সেই ভাবনা নিয়ে লক্ষীনারায়ণ মন্দিরে সকাল থেকে ভিড় জমিয়েছেন আগরতলা শহর এবং শহরের বাইরে বিভিন্ন ছোট বড় মাঝারি ব্যবসায়ীরা। নিজের ব্যবসার মঙ্গল কামনা করে পুরোহিতের কাছ থেকে হালখাতা যাত্রা করেছেন। আবার একটি বছর তাদের ব্যবসায় লাভের মুখ দেখবে বলে তাদের প্রত্যাশা। পুরোহিত জানান আজ অক্ষয় তৃতীয়া। এটা অত্যন্ত শুভ একটা দিন। রাম ঠাকুরের তিরোধান দিবস এ দিন। এদিন মানুষ যা কাজ করে সেটা অক্ষয় হয়ে থাকে। তাই এদিন এই ধারণা নিয়ে মানুষ শুভ কাজ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha