Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য অক্ষয় তৃতীয়া উপলক্ষে রামঠাকুর আশ্রমে বিশেষ পূজার্চনা

অক্ষয় তৃতীয়া উপলক্ষে রামঠাকুর আশ্রমে বিশেষ পূজার্চনা

অক্ষয় তৃতীয়া উপলক্ষে রামঠাকুর আশ্রমে বিশেষ পূজার্চনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল : সনাতনী ভাবধারাতে অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে দয়াল ঠাকুরের বিশেষ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে।

এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানান, আজ ঠাকুরের তিরোধান দিবস। তাই শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে ঠাকুরের বিশেষ পূজার ব্যবস্থা করা হয়েছে। আরো বলেন এই দয়াল ঠাকুরের কৃপায় নিরন্তন থাকুন। এর পাশাপাশি তিনি রাজ্যবাসীর প্রতি শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান। এদিন রামঠাকুর আশ্রমে এই অনুষ্ঠান ঘিরে ভক্তিগীত পরিবেশন হয়। দিনভর চলে বিভিন্ন অনুষ্ঠান। শত শত ভক্তরা উপস্থিত হন মন্দিরে। এদিন মহাপ্রসাদ বিতরণেরও বিশেষ ব্যবস্থা করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha