Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য ২ কোটি টাকার চুরি যাওয়া সরঞ্জাম প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

২ কোটি টাকার চুরি যাওয়া সরঞ্জাম প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

২ কোটি টাকার চুরি যাওয়া সরঞ্জাম প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ এপ্রিল :চোরের সাম্রাজ্য হয়ে উঠেছে স্মার্ট সিটি। গত কয়েক মাস ধরে লাগাতার পূর্ব আগরতলা থানাধীন বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে। পরবর্তী সময় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে গত দুই মাসে পূর্ব আগরতলা থানার পুলিশ সাতটি বাইক, একটি স্কুটি, একটি মারুতি গাড়ি, ৪০০ গ্রাম স্বর্ণালংকার, তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার, চারটি মোবাইল ফোন এবং নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করে।

 আদালতের নির্দেশ অনুসারে মঙ্গলবার চুরি যাওয়া সরঞ্জাম গুলি তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। তারপর এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। তিনি জানান, উদ্ধার হওয়া চুরি যাওয়া সরঞ্জামের বাজার মূল্য পায় দেড় কোটি থেকে ২ কোটি টাকা হবে। প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এই সরঞ্জাম গুলি। এতে খুশি প্রকৃত মালিকরা। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পূর্ব আগরতলা থানাধীন বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ক্রমশ বেড়েছে। রাতের বেলা পুলিশের টহলদারির অভাবে চোরের আনাগোনা শহরে বেড়েছে। সিসি ক্যামেরা পাত্তা না দিয়ে চলে না অত্যন্ত দক্ষভাবে চুরির ঘটনা সংঘটিত করে চলেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান